ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

নারীর সম্মান কোথায় এই পুরুষতান্ত্রিক সমাজে!

মোঃ শাহিনুর ইসলাম
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি ফেইসবুকে বেগম রোকেয়াকে নিয়ে কুৎসিত ফতোয়া দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার  মাহমুদুল হাসান  বা কথিত ইউটিউবার ইলিয়াস হোসেনের (জামাতে ইসলাম  সমর্থক) মধ্যে আসলে পার্থক্য নাই। সাথে তাদের বক্তব্যকে  সমর্থন করে অনেক ধর্মান্ধরা সামাজিক  যোগাযোগ  মাধ্যমে  হুংকার দিচ্ছেন  এবং  নারী  স্বাধীনতাকে  বর্তমান ক্ষমতাসীন ও হবু ক্ষমতসীন   রাজনৈতিক দলও সমর্থন দিয়ে  যাচ্ছে।

দেখেন বেগম রোকেয়া থেকে শুরু করে ইলিয়াস হোসেনের মতে বাংলাদেশের সব নারীই সম্ভবত যৌনদাসী। ইলিয়াস যমুনা টিভির নিকোল আপাকে নিয়েও নোংরা কথা বলেছে। কেন?

 কারণ নিকোল আপা প্রতিবাদ জানিয়েছেন, তিনি জামাতের নেতার মুখের উপরে বলেছেন- বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি যে কথা বলেছেন সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানিয়ে রাখলাম।
রোখসানা আঞ্জুমান নিকোল আপাকে আমি পছন্দ করি তার সত্যবাদীতার জন্য। এই ভদ্রমহিলার সবচেয়ে বড় যে গুণ সেটা হচ্ছে সত্য কথা বলতে পারা, বাংলাদেশে অকপটে সত্য কথা বলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। খেয়াল করে দেখেন ইলিয়াস যুক্তিতর্ক নিয়ে কোন কথা বলছেন না, তিনি বলছেন চরিত্র নিয়ে- এই কাজ তিনি দল-মত নির্বিশেষে নিলা ইস্রাফিল, মেহের আফরোজ শাওনকে নিয়ে করেছেন।
একারণেই আমি ইলিয়াস হোসেনের সম্পর্কে সন্দিহান।ধারণা করা হয়- হিটলারের পুরুষাঙ্গের সাইজ খুবই ছোট ছিল, নথি পত্র ঘেঁটে পাওয়া যায় সে এমন কি তার ব্যক্তিগত চিকিৎসকের সামনেও কাপড় খুলতে চাইতো না। অসংখ্য মানবিজ্ঞানীর এটা নিয়ে মতামত আছে- এই শারীরিক অক্ষমতা তাকে মানসিকভাবে এত বেশি যন্ত্রণা দিত যে সে ক্ষমতা দেখাতে চাইতো নিরীহ মানুষদের উপরে নিষ্ঠুরতা করে। ডয়েচেভেলে রিসেন্টলি এটা নিয়ে একটা মিনি ডকুমেন্টারি বানিয়েছে- নাম: ডিড হি হ্যাজ আ স্মল পিনাস?আমার ধারণা ইলিয়াস হোসেনের মতো লোকদের সমস্যা এটা। যুক্তিতর্ক বাদে সবখানে মেয়েদের খাটে দেখতে পান, কারণ সম্ভবত তার ব্যক্তিগতভাবে কোন একটা অক্ষমতা আছে অথবা তিনি পুরুষাঙ্গ থাকাকে একটা ক্রেডিট মনে করেন। এইজন্য কথা বলতে পারা যেকোনো মেয়েকে শ্লাটশেমিং না করলে তার ঘুম আসেনা।ইলিয়াস, আপনাকে শেমিং করা আমার উদ্দেশ্য না। তবে আমি চাই আপনি ডাক্তার দেখান, চিন্তা করে দেখুন ঠিক কি কারণে আপনার প্রতিবাদ করা কিংবা কথা বলা নারীদের যুক্তিতর্ক বাদ দিয়ে তাদের যৌনজীবন নিয়ে বাজে মন্তব্য করতে ভালো লাগে। দেখবেন- রোগের চিকিৎসায় লজ্জা নেই, রোগ লুকানোতে লজ্জা।আপনারা সেরে উঠুন। মানসিকভাবে অসুস্থ  ও শারিরীকভাবে দুর্বল লোকদের ওপর আমার রাগ নেই। এদের জন্য আছে রিহ্যাব ও চিকিৎসা। অসুস্থ লোককে মানুষ দয়া করে করুণা করে, কিন্তু রাগ করেনা।বেগম রোকেয়ার মতো একজন প্রয়াত  লেখিকাকে  আপনারা নাস্তিক ,পর্দাহীন বলে কাফের সম্বোধন  করেন এবং তার আদর্শকে যারা লালন করে তাদের  ওপর চড়াও হন, হত্যা করতে চান,  সামাজিকভাবে তাদের হেনস্থা করেন এগুলো আসলে জঙ্গি রাষ্ট্রের কাজ। এর জন্য নিন্দা  জানিয়ে রাখলাম। পুরুষ হয়ে নারীদের মানুষ হিসেবে সম্মান করা শিখলেন না, ধিক্ আপনাদের।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।