সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহিবুর রহমান মানিক নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ১৯হাজার ৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ৯১হাজার ৮৮৮ ভোট। ২৭ হাজার ৫১৫ ভোট বেশি পেয়ে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মানিক। এ আসনে অন্যান্য ৭ প্রার্থীরা জামানত হারিয়েছেন। প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা হলো, গণ ফোরামের মনোনীত প্রার্থী আইয়ুব করম আলী উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ৫৬৯ ভোট, বাংলাদেশ সূপ্রিমপার্টি একতারা প্রতীকের মনোনীত প্রার্থী আবু সালেহ পেয়েছেন ৩০৭ ভোট, জাতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী এডভোকেট মনির উদ্দিন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২০৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী আজিজুল হক আম প্রতীকে ভোট পেয়েছেন ৩৬১ ভোট, বিএনএফ’র মনোনীত প্রার্থী আশরাফ হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এডভোকেট নাজমুল হুদা পেয়েছেন ৮২২ ভোট, কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতীকের মনোনীত প্রার্থী আবদুল জলিল পেয়েছেন ১৬৪ ভোট। সারাদেশে নৌকা প্রতীকে ২৩৩ ভোট পেয়ে শেখ হসিনার দল আওয়ামীলীগ পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন। এ নিয়ে দেশজুড়ে উত্সবের আনন্দের জোয়ার ভাসতেছে। গ্রাম থেকে শহরে, নগরে, বন্দরে আওয়ামীলীগের বিজয়ী প্রার্থীদেরকে ফুলেল মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং মিষ্টি মুখ করাচ্চ্ছেন জয়ী প্রার্থীরা। তার ই ধারাবাহিকতায় ছাতক-দোয়ারা আসনের বিজয়ী প্রার্থী মুহিবুর রহমান মানিককে স্থানীয় আওয়ামীলীগের দোহালিয়া ইউনিয়নের বেরী গ্রামের নেতৃবৃন্দ মোঃ বাবুল মিয়, মতিন মিয়া, মোঃ শফিক আলী, সিরাজ উদ্দিন, আনফর আলী, আলী আহমদ, চন্দন শিখর, নয়ন বর্মণ প্রমুখ ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন।

