ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি

পদ্মা সেতু!

মোঃ শাহিনুর ইসলাম।
জুন ৩০, ২০২৪ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পদ্মা সেতুবাংলাদেশে গত দেড় দশকের মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প ছিল পদ্মা সেতু। ২০০৯ সালে প্রকল্পটি শুরু হয়। প্রায় ১৫ বছর ধরে চলমান এ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে আজ ৩০ জুন শেষ হচ্ছে। এ জন্য প্রকল্পের সব কর্মকাণ্ড গুটিয়ে নেওয়া হয়েছে।বিশ্বব্যাংকের অর্থায়ন থেকে সরে আসা, দুর্নীতির অভিযোগ; অবশেষে নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ, নানা ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্মাণ করা এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে। এটি দেশের বৃহত্তম সেতু।
২০২২ সালের জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পরে রেলসংযোগ নির্মাণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করা হয়। গত মার্চেই যাবতীয় কাজকর্ম শেষ হয়। পরের তিন মাস কাগজপত্রে প্রকল্প সমাপ্ত করার কাজ চলেছে। আজ রোববার তা–ও শেষ হলো।
এ বিষয়ে আজ বিকেলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম দ্যা স্মার্ট  বাংলাদেশকে  বলেন, ‘আজ পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। আমরা আনন্দিত যে সরকার আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা সফলভাবে শেষ করতে পেরেছি। সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে।’ তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে আগামী ৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু পরিদর্শনের কথা রয়েছে।
গত দেড় দশক ধরে ক্ষমতায় থাকা বর্তমান সরকারের নেওয়া সর্বোচ্চ অগ্রাধিকারের প্রকল্প ছিল পদ্মা সেতু। ২০০৯ সালে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়ার পর একাধিকবার সংশোধন শেষে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।
এই সেতুটি সরাদেশের, বিশেষ করে অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪,০০০ বর্গ কিমি (১৭,০০০ বর্গ মাইল) বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। পদ্মা সেতু দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো। সেতুটিতে রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। এই সেতুটি দেশের জিডিপির পরিমাণ ১.২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
অর্থনীতি ডেস্ক সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়