বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে নবগঠিত কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল ইসলামসহ ৪০ সদস্যের কমিটিকে বরণ করে নেয়া হয়।নবাগত সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী সভাপতি সম্রাট তালুকদার ও নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম কে বরণ করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল শিকদার। ফুল নিয়ে বরণ শেষে নবগঠিত কমিটিকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নাইম, সাবেক সভাপতি সর্জিস আলম, সদ্য বিদায়ী সভাপতি সম্রাট তালুকদার। এবং প্রত্যেক কে বঙ্গবন্ধুর লিখিত “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি প্রদান করা হয় যাতে তারা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন গঠনে জাতির শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অনুসরণ করতে পারে
। এছাড়াও বিএনপি, জামাত-শিবিরমুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় অঙ্গীকার নিয়ে বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম। এই কমিটিকে আগামী দুইবছরের জন্যে অনুমোদিত করা হয়।

