- শিশু-কিশোরের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা। তাই সর্বত্রই শিশুদের বিনোদন ও খেলাধুলার সুযোগ সুবিধা থাকা প্রয়োজন। আমাদের শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিকীকরণ তথা সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার সুযোগ ও খেলার মাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অথচ কি শহর, কি গ্রাম—খেলার মাঠের সংকট দেশজুড়েই। অবকাঠামোগত উন্নয়নতত্ত্বের আড়ালে আমরা কি খেয়াল করছি খেলাধুলাবিহীন আমাদের জাতির ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে কীভাবে?
খেলাধুলায় নিয়োজিত থাকলে বিপথে বিপদগামী হওয়ার আশঙ্কাও থাকে না। সুস্থ মানসিকতায় বেড়ে উঠা শিশুদের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও বিভেদ থাকে না। মানবিক ও উদার মনোভাব নিয়ে বেড়ে উঠে তারা।রবিবার দোয়ারা বাজার উপজেলার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ঊপজেলার প্রত্যন্ত এলাকার বেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীকেট খেলার আয়োজন করা হয় ।পরবর্তীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এবং এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।উপস্থিত অতিথিরা বলেন , স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ভবিষ্যতেও খেলাধুলার সামগ্রী প্রদান করা হবে। এবং খেলাধুলার মাধ্যমে শেখ হসিনার স্বপ্নের বাংলাদেশকে বিশ্ব দরবারে সুস্থ, সুন্দর এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে তুলে ধরবে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

