প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করলে এটা কিছুই না। তাই ‘ছাত্রলীগ শাখা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে’, দেশের এবং বৈশ্বিক প্রয়োজন অনুধাবন করে গেল কয়েক বছর ধরে আয়োজন করে আসছে এই বৃক্ষরোপনের আয়োজন। মূল আয়োজনে ছিলনা কোন বাহুল্য কিন্তু এতে ছিল না আগ্রহ বা আন্তরিকতার কমতি। সবার ব্যাপক আগ্রহ উদ্দীপনাতেই গতকাল বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলের সামনে এবং হলসংলগ্ন পুকুড়পাড় ঘেষে রোপন করা হয় শতাধিক বনজ, ফলজ এবং ভেষজ চারা। বশেমুরবিপ্রবি (সংক্ষেপে বিশ্ববিদ্যালয়ের নাম) ছাত্রলীগ শাখার আয়োজক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু শতাধিক চারা রোপন করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে আমাদের তরুন সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে। এ আয়োজনের সাথে সম্পৃক্ত দশজন তরুনও যদি তার নিজের বাড়ি, বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। অর্থ্যাৎ আরো দশটি গ্রাম বা শহরে একশজন একাজে সম্পৃক্ত হবে। মূলত এটাই আমাদের লক্ষ্য। তরুন সমাজের মাঝে বৃক্ষ সচেতনতা কিংবা বৃক্ষের প্রতি দরদ তৈরী করাই আমাদের মূল উদ্দেশ্য।

