প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রোহিঙ্গারা ‘আশীর্বাদ’ হয়ে বাংলাদেশে এসেছেন বলে মনে করছি।‘অনেকে বলছে রোহিঙ্গারা আসছে শেখ হাসিনার জন্য অভিশাপ হয়ে। আমি বলব, রোহিঙ্গারা বাংলাদেশে আসছে শেখ হাসিনার জন্য আশীর্বাদ হয়ে।’ রোহিঙ্গা সংকট এখন আর জাতীয় ইস্যু নয়, আন্তর্জাতিক ইস্যু। জাতিসংঘ রোহিঙ্গাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তা শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণেই হয়েছে।
রোহিঙ্গারা কেন আশীর্বাদ হয়ে এসেছে—তার কারণ, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বিশ্বনেতারা শেখ হাসিনার প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটিজ উপাধি পেয়েছেন।’
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পাশাপাশি সুন্দর জীবন সুরক্ষিত করতে ইতোমধ্যে পরিকল্পিত ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করেছে সরকার। তবে দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত প্রয়াসের কারণে অপ্রীতিকর ঘটনা ছাড়াই দীর্ঘ সময় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। এ পরিবেশ অব্যাহত রাখতে সবাইকে সতর্কতার সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে হবে আমাদের।

